মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৪ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কানজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইরানের সংবাদপত্র এমতেদাদকে বিষয়টি নিশ্চিত করেছেন পানাহির আইনজীবী মোস্তফা নিলি। তিনি জানান, তেহরানের একটি বিপ্লবী আদালত অনুপস্থিতিতেই ৬৬ বছর বয়সী এই নির্মাতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। সম্প্রতি পানাহির ব্যাংক হিসাব জব্দ করার পর আদালতের এ আদেশের বিষয়টি প্রকাশ্যে আসে।

২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মাননা ‘স্বর্ণপাম’ জয় করেন জাফর পানাহি। অস্কারেও মনোনয়ন পেয়েছিল তাঁর সৃষ্টি। তবে বিশ্বজুড়ে সমাদৃত হলেও নিজ দেশে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়ন ও নিষেধাজ্ঞার মুখে রয়েছেন এই নির্মাতা। এর আগেও ‘ব্যবস্থাবিরোধী প্রচারণার’ অভিযোগে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যেখানে তাঁর কানের পুরস্কারপ্রাপ্ত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি কারাবন্দীও ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কানজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬