মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০০ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্স খোলা হলো, চলছে গণনা

  • হালনাগাদ সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্স ও ডেকচিতে ভক্তদের দেওয়া অর্থ গণনার কাজ শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দানবাক্সগুলো খোলা হয়। বরাবরের মতো এবারও দেশি মুদ্রার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি কারেন্সি এবং ভক্তদের নানা প্রার্থনা ও দাবি-দাওয়া সংবলিত চিঠি পাওয়া গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটির সাম্প্রতিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রাপ্ত দানের মোট অর্থের ৩৫ শতাংশ মাজারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে এবং অবশিষ্ট ৬৫ শতাংশ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহে ব্যবহৃত হবে। উল্লেখ্য, ওই সভায় সভাপতিত্ব করেছিলেন কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নরসিংদী থেকে মহানগরে সরাসরি ট্রেনে কক্সবাজার যাত্রা শুরু, উদ্বোধন করলেন রেলপ্রতিমন্ত্রী

26 October 2026

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্স খোলা হলো, চলছে গণনা

হালনাগাদ সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬