মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আইইডিসিআর পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে ড্যাব নেতা জাহিদ হাসান বহিষ্কৃত

  • হালনাগাদ সময় : ০৫:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. কাজী আহমেদ জাকীরের দপ্তরে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআর ভবনে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পরিচালকের কক্ষে ঢুকে একটি সভা চলাকালীন ডা. কাজী আহমেদ জাকীরের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল জানান, সংগঠনের আজীবন সদস্য ও সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের বিরুদ্ধে অসদাচরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে পরিচালকের চাকরির মেয়াদ সংক্রান্ত কোনো অসন্তোষ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইইডিসিআর পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে ড্যাব নেতা জাহিদ হাসান বহিষ্কৃত

হালনাগাদ সময় : ০৫:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬