মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫২ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধিতে জিয়াউর রহমান খাল কাটা আন্দোলন শুরু করেছিলেন: ত্রাণমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৫:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী ও সমৃদ্ধ করতে ঐতিহাসিক খাল কাটা আন্দোলন শুরু করেছিলেন এবং তিনি নিজে কোদাল হাতে মাঠে নেমে খাল খননে অংশ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাল পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুঃশাসন ও অপশাসনের কারণে দেশজুড়ে খাল খনন কার্যক্রম বন্ধ ছিল। এর ফলে বহু খাল দখল হয়ে গেছে এবং সরকারি মূল্যবান সম্পত্তি বেদখল হয়েছে। সরকারের বর্তমান অগ্রাধিকার হলো বেদখল হওয়া সব খাল ও সরকারি সম্পত্তি উদ্ধার করা।

তিনি আরও যোগ করেন, খালগুলো পুনরায় খনন করে বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচসুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনে কার্যকর সহায়তা দেওয়া হবে।

পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর প্রশাসক আফরোজা বেগম এবং অতিরিক্ত জেলা প্রশাসক জিআর সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা ২০২৬: কুড়িগ্রামের ৯টি কলেজে পাসের হার শূন্য

31 October 2026

বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, পাস করেননি কোনো শিক্ষার্থী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধিতে জিয়াউর রহমান খাল কাটা আন্দোলন শুরু করেছিলেন: ত্রাণমন্ত্রী

হালনাগাদ সময় : ০৫:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬