মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩২ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তিন দিনের অচলাবস্থা শেষে সচল সোনামসজিদ স্থলবন্দর

  • হালনাগাদ সময় : ০২:৩৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাঁদের কর্মকর্তা-কর্মচারীদের ডাকা কর্মবিরতি দফায় দফায় বৈঠকের পর প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে আন্দোলনকারীরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। এর ফলে তিন দিনের অচলাবস্থা কাটিয়ে বন্দরে পণ্য খালাস কার্যক্রম আবার শুরু হয়েছে।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, আগামী ১৫ দিন আগের নিয়মেই বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস করা যাবে। এ সময় পণ্য খালাসের ক্ষেত্রে আগের মতো অতিরিক্ত বাধ্যবাধকতা থাকবে না। পাশাপাশি অ্যাসোসিয়েশনের কর্মচারীদের বিনা কারণে হয়রানি বা তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না—এমন শর্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর সকাল থেকে বিভিন্ন অভিযোগে কর্মবিরতি শুরু করেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাঁদের কর্মচারীরা। তাঁদের অভিযোগ, কাস্টমস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা তুচ্ছ বিষয়ে এবং বিনা কারণে কর্মচারীদের হয়রানি করতেন। কোনো ভুলত্রুটি না থাকলেও ইচ্ছেমতো কার্ড আটকে রাখা, ফাইল জমা দেওয়ার পর নানা জটিলতা তৈরি করা এবং আগে থেকে না জানিয়ে নতুন নতুন নিয়ম দেখিয়ে তা প্রয়োগের মাধ্যমে হয়রানি করা হতো।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, আগামী ১৫ দিন পণ্য খালাসের প্রক্রিয়া আগের নিয়মেই চলবে। সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীদের সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষ কোনো ধরনের হয়রানিমূলক আচরণ করবে না। এ ছাড়া অভিযুক্ত সুপারকে এ বন্দর থেকে সরিয়ে নেওয়া হবে। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনও একই ধরনের মন্তব্য করে জানান যে কাস্টমস কর্তৃপক্ষ তাঁদের সব দাবি মেনে নিয়েছে।

এদিকে, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল হোসেন গত তিন দিনে পণ্যবাহী ট্রাকের জট তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের পর বন্দরে পণ্যবাহী ট্রাকের খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং বন্দরে জায়গা না থাকায় দুপুরের দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ না করানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

06 November 2026

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তিন দিনের অচলাবস্থা শেষে সচল সোনামসজিদ স্থলবন্দর

হালনাগাদ সময় : ০২:৩৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬