মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডেঙ্গু কেড়ে নিল আরও চার জীবন, হাসপাতালে ভর্তি ৮৪৫ জন

  • হালনাগাদ সময় : ০৫:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে সারা দেশে নতুন করে ৮৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু সম্পর্কিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে বিভিন্ন বিভাগ ও সিটি করপোরেশন এলাকায় রোগীর সংখ্যা হলো: ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন।

২৪ ঘণ্টায় ৬৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৩ হাজার ৬২৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫১ জনে। আক্রান্তদের মধ্যে ৬০.৫ শতাংশ পুরুষ এবং ৩৯.৫ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হওয়ায়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হিলিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পোনা অবমুক্তকরণ

28 October 2026

এলপিজির দাম না বাড়িয়ে নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গু কেড়ে নিল আরও চার জীবন, হাসপাতালে ভর্তি ৮৪৫ জন

হালনাগাদ সময় : ০৫:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫