মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৪ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রমিক প্রতিনিধি পেলেই দ্রুততম সময়ে মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক। এজন্য শ্রমিক নেতাদের এক সপ্তাহের মধ্যে প্রতিনিধি মনোনীত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপ কনফারেন্স রুমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড দ্রুত গঠনের বিষয়ে ত্রিপক্ষীয় সভায় মালিক, শ্রমিক ও সরকার—তিন পক্ষই একমত হয়েছে। মালিকপক্ষ ইতোমধ্যে তাদের প্রতিনিধি মনোনীত করেছে। এখন শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

তিনি বলেন, শ্রমিক নেতাদের আগামী এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে প্রতিনিধি মনোনীত করতে বলা হয়েছে। প্রতিনিধি পাওয়ার পর সরকারি ছুটি না থাকলে পরবর্তী দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। তবে এ ক্ষেত্রে সরকারের নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শ্রমিকদের উদ্দেশে আরিফুল হক বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়ে সরকারের উদ্যোগের পর এ নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আর কোনো কারণ থাকার কথা নয়। ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের পর শ্রমিকদের মধ্যকার বিভ্রান্তি দূর হবে।

যেসব কারখানায় শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে, সেসব কারখানার পাওনা দ্রুত পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানান শ্রমমন্ত্রী। তিনি জানান, বিজিএমইএ ও বিকেএমইএর সহযোগিতায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে অপ্রয়োজনীয়ভাবে পরিস্থিতি জটিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি ও মালিকপক্ষের বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

কারখানাভিত্তিক সমস্যা সমাধানের জন্য কারখানার ভেতরেই আলোচনার আহ্বান জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, কোনো কারখানায় সমস্যা হলে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক নেতারা যৌথভাবে তা সমাধানের চেষ্টা করবেন। একই সঙ্গে শ্রমিকদের সড়ক অবরোধ ও জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিক প্রতিনিধি পেলেই দ্রুততম সময়ে মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

হালনাগাদ সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬