মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস পোশাক মালিকদের

  • হালনাগাদ সময় : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ড দ্রুততম সময়ের মধ্যে মজুরি ঘোষণা করবে। বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষ এড়িয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারک ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে এবং ইতিমধ্যে বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকেই নতুন নিম্নতম মজুরি ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে কখনো এত দ্রুত এসব সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক অধিকার নিয়ে কাজ করা দায়িত্বশীল ফেডারেশনগুলো সম্মিলিতভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। শ্রমিকদের উদ্দেশে তিনি আইন নিজের হাতে না নিয়ে নিজ নিজ কারখানায় কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে সরকার ও মালিকপক্ষের মধ্যে কোনো দ্বিমত নেই। যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং মালিকপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই নতুন মজুরি বাস্তবায়ন করবে।

তবে শুধু মজুরি বাড়ালেই শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমবে না উল্লেখ করে তিনি শ্রমঘন এলাকাগুলোতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করার এবং রেশন সুবিধা চালুর জোরালো দাবি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস পোশাক মালিকদের

হালনাগাদ সময় : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬