মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৯ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টানা ছয় দফায় সোনার দাম ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা

  • হালনাগাদ সময় : ১০:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে টানা ছয় দফায় সোনার দাম কমেছে। সর্বশেষ চার দিনের ব্যবধানে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দরে সোনা ও রুপা বিক্রি হচ্ছে। এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সব মিলিয়ে ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৮ হাজার ৪৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

অন্যান্য মানের সোনার মধ্যে ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হচ্ছে।

দাম কমার আগে ২১ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ছিল ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। সেই হিসাবে ২১ ক্যারেটে ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৯০ টাকায়, যা প্রতি ভরিতে দাঁড়ায় ৩ হাজার ৩৮৩ টাকা। এর আগে ২২ ক্যারেট রুপার ভরি ছিল ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে ভরিতে রুপার দাম কমেছে ১১৬ টাকা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টানা ছয় দফায় সোনার দাম ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা

হালনাগাদ সময় : ১০:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬