মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৮ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শীত ঘিরে ওয়ালটনের স্মার্ট গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন

  • হালনাগাদ সময় : ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন শীত মৌসুম উপলক্ষে আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি এবং রুম হিটার বাজারে এনেছে শীর্ষস্থানীয় দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। নতুন এসব পণ্যে যুক্ত করা হয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তি, স্মার্ট কন্ট্রোল এবং সর্বোচ্চ স্তরের নিরাপত্তাব্যবস্থা।

রাজধানীর করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন হোম অ্যাপ্লায়েন্সগুলো উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

ওয়ালটনের নতুন উদ্ভাবিত ৪৫ লিটারের ‘অ্যাকুয়াওয়ার্ম’ মডেলের স্মার্ট গিজারটি ভয়েস কমান্ড এবং ওয়াইফাই অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া বিভিন্ন ধারণক্ষমতার গিজারে ব্যবহার করা হয়েছে মরিচারোধী ও খনিজ আস্তরণ জমা প্রতিরোধক প্রযুক্তি, পরিবেশবান্ধব পিইউ থার্মাল ইনসুলেশন এবং দ্বৈত সুরক্ষা ব্যবস্থা। পাশাপাশি খাদ্যমান সনদপ্রাপ্ত ও বিদ্যুৎসাশ্রয়ী কেটলি এবং বহুমুখী সুবিধাসম্পন্ন কম্বো রুম হিটারও ক্রেতাদের জন্য উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

21 November 2026

দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শীত ঘিরে ওয়ালটনের স্মার্ট গিজার, কেটলি ও রুম হিটার উন্মোচন

হালনাগাদ সময় : ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬