মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৮ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বায়ুদূষণের শীর্ষে লাহোর, দূষিত শহরের তালিকায় ঢাকা ১৫ নম্বরে

  • হালনাগাদ সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৩৬৮, যা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত। অন্যদিকে, ১১২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ১৫ নম্বরে।

শুক্রবার সকালে আইকিউএয়ার প্রকাশিত বৈশ্বিক বায়ুমান তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি (স্কোর ২৫৪) এবং তৃতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল (স্কোর ১৯৫)। তালিকায় শীর্ষ দশের মধ্যে আরও রয়েছে মিসরের কায়রো, ইরাকের বাগদাদ, বাহরাইনের মানামা, কাতারের দোহা, ভারতের মুম্বাই, নেপালের কাঠমান্ডু ও ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সাধারণ মানুষের জন্যও বাতাস অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

21 November 2026

দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বায়ুদূষণের শীর্ষে লাহোর, দূষিত শহরের তালিকায় ঢাকা ১৫ নম্বরে

হালনাগাদ সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬