মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জন্মদিনের রেশ না কাটতেই দামি উপহার পেলেন চিত্রনায়িকা পরীমনি

  • হালনাগাদ সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সম্প্রতি বেশ ঘটা করে পালিত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। বিশেষ দিনটির উদযাপন শেষ হলেও উপহারের চমক এখনো পাচ্ছেন এই অভিনেত্রী।

প্রিয়জনদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে আনন্দিত পরীমনি। এবার তেমনই একটি উপহার পেয়ে রীতিমতো চমকে গেলেন তিনি।

উপহারটি কী, তা নিজেই ভক্তদের জানিয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টা হওয়ার আগেই ভিডিওটিতে রিয়েক্ট পড়েছে ৮ হাজারেরও বেশি। সেখানে মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৪শ নেটিজেন।

ভিডিওতে দেখা যায়, উপহারের প্যাকেট খুলছেন তিনি। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে আসে বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের একটি ল্যাপটপ।

উপহারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমনি। জন্মদিন উপলক্ষে পাওয়া এই চমক তার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কে তাকে এই উপহার পাঠিয়েছেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

জন্মদিন ঘিরে পরীমনির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রকাশের মধ্যেই নতুন এই উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কেড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জন্মদিনের রেশ না কাটতেই দামি উপহার পেলেন চিত্রনায়িকা পরীমনি

হালনাগাদ সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬