মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৫ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

  • হালনাগাদ সময় : ১২:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ২ হাজার ৩০৫ জন। তাদের মধ্যে ৫০ শতাংশই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬০ শতাংশের বয়স ও পেশাগত পরিচয়ের বিশ্লেষণে শিক্ষার্থী ও তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়; আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। অর্থাৎ এক বছরের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।

বয়স, পেশা ও আচরণগত পরিচয়ের বিশ্লেষণ

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বয়স বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে, ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার হিসাবে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।

আক্রান্ত ব্যক্তিদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। এ ছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।

চিকিৎসার আওতা ও স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণ

এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসার আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী, এ বছর শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এবং এতে সংক্রমণ অন্যের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কার্যত নির্মূল করা যায়।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনাক্তের সংখ্যাও বেড়েছে; নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ডা. মো. খায়রুজ্জামান আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি হওয়ায় তাদের মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছরও এ দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, যা এ বছর বেড়ে ৬০ শতাংশ হয়েছে; তাদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী এবং বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে ১৬ হাজার ৬১৮ জনকে—ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: সিইসি

29 November 2026

ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযান, জব্দ ১ লাখ ৬৫ হাজার টাকার মাদক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

হালনাগাদ সময় : ১২:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬