মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৬ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর: ২৯ মার্চ পর্যন্ত সুযোগ

  • হালনাগাদ সময় : ০৩:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্তে করদাতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছুটা ধীরগতির হওয়ায় জনস্বার্থে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৫.০৬ শতাংশে

31 October 2026

সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর: ২৯ মার্চ পর্যন্ত সুযোগ

হালনাগাদ সময় : ০৩:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬