মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৬ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

  • হালনাগাদ সময় : ১০:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেন, ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন। আদর্শ বিসর্জন দিয়ে তাঁরা ক্ষমতা গ্রহণ করতে চান না।

শুক্রবার (৩০ অক্টোবর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএমএ মিলনায়তনে আয়োজিত ষষ্ঠ নগর যুব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।

প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয়। বরং আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিই প্রকৃত সফলতা। তাঁদের গড়ে দেওয়া পথের ওপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়ছে, এ অবস্থার পরিবর্তন জরুরি।

জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে তিনি বলেন, এতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না। মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান এবং আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এমএইচ মোস্তফা।

সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শওকত ওসমান, সহসভাপতি হিসেবে মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে কে এম নাসির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শান্ত গ্রেপ্তার

30 October 2026

মিরপুরে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপে স্বাগতিকরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

হালনাগাদ সময় : ১০:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬