মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪২ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আগামী পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

  • হালনাগাদ সময় : ১০:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ পরিচালনার উপযুক্ত শক্তি হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বাড়তে থাকায় আগামী দিনে দলটির কর্মী-সমর্থকদের উপস্থিতি বহুগুণ বৃদ্ধি পাবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সেই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের বারবার দাম বাড়িয়ে জনজীবন বিপর্যস্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সিটি করপোরেশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, উচ্ছেদ অভিযানের নামে ফুটপাতে চাঁদাবাজির নতুন ধারা শুরু হয়েছে। পূর্বে উচ্ছেদের পর নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিলে ব্যবসা করা যেত, এখন তা কয়েকগুণ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জনগণই ব্যালটের মাধ্যমে বিচার করবে তারা বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধিকারীদের চায়, নাকি জনগণের স্বার্থে রাজপথে থাকা নেতৃত্বকে গ্রহণ করবে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আগামী পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

হালনাগাদ সময় : ১০:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬