মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে অসহায়, দুস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রমে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ করে ক্যান্সার, কিডনিসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যান্সার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার সরকারি চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চিকিৎসাধীন ছয়জন রোগীর প্রত্যেকের হাতে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ শেষে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত এবং সরকারি দাপ্তরিক কার্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই কক্ষটি চালু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা খাতুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬