মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০২ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য: পদ থেকে সরানো হলো ডিটিসিএর নির্বাহী পরিচালককে

  • হালনাগাদ সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োজিত এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিটিসিএর নির্বাহী পরিচালক পদে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ বাস সেবার পরীক্ষামূলক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মসিউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিকে হাদিস হিসেবে অভিহিত করেন। তার এ বক্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

04 November 2026

আমার নাম ব্যালটে ছিল না বলেই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য: পদ থেকে সরানো হলো ডিটিসিএর নির্বাহী পরিচালককে

হালনাগাদ সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬