ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লেবাননে যুদ্ধবিরতি হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা শুরু হবে লেবাননে যুদ্ধবিরতির উপর নির্ভর করে। তিনি স্পষ্ট করেছেন যে, আলোচনায় বসতে হলে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি একথা বলেন। বাকাই বলেন, ‘আজ ইরান ও লেবাননের জনগণের মধ্যে সংহতি ও সহানুভূতি ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি।’

যুদ্ধবিরতির বিষয়টি এবং লেবাননের সঙ্গে এর সম্পর্ক প্রসঙ্গে বাকাই বলেন, ‘লেবাননে যুদ্ধ বন্ধ করা পাকিস্তানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সমঝোতার একটি অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লেবাননসহ সকল রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির পরিপন্থী যেকোনো পদক্ষেপ বা অবস্থান যুক্তরাষ্ট্রের তার প্রতিশ্রুতি পালনে অস্বীকৃতির সমতুল্য হবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নিয়ে আলোচনার স্থান ও সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পাকিস্তান সরকার উভয় পক্ষকে ইসলামাবাদে এসে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, যা পর্যালোচনাধীন ও পরিকল্পনাধীন রয়েছে। তবে নিঃসন্দেহে যেকোনো আলোচনা অনুষ্ঠিত হওয়া সকল রণাঙ্গনে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা পূরণের আশ্বাস পাওয়ার শর্তসাপেক্ষ।’

ইসলামাবাদ আলোচনায় ইরানের প্রতিনিধিদল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যদি ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত হয়, তবে প্রতিনিধিদলের তালিকাও ঘোষণা করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

লেবাননে যুদ্ধবিরতি হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬