ইরান হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের শর্ত আরোপ করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে পাঠানো ১০ দফা প্রস্তাবের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত।
এই প্রস্তাব অনুযায়ী, দুই সপ্তাহের যুদ্ধবিরতির জন্য ইরান রাজি হয়েছে, যেখানে দিনে ১৫টির বেশি জাহাজ চলাচল করতে পারবে না। এছাড়াও, এই জাহাজগুলোর গতিবিধি ইরানের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজ পরিবহন পর্যালোচনা করবে। এই নতুন শর্তাবলী উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও জানানো হয়েছে। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে যেকোনো বিদেশি বাণিজ্যিক জাহাজের চলাচল এখন থেকে কঠোরভাবে ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল মানার ওপর নির্ভর করবে। যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 



















