ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইসরাইল-লেবানন আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি নয়: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন। যত দ্রুত সম্ভব এই আলোচনা শুরু করার কথা বললেও, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না।

নেতানিয়াহু বলেছেন, লেবানন থেকে সরাসরি আলোচনার অনুরোধ জানানো হয়েছে। আলোচনার শর্ত হিসেবে লেবানন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো এই শর্ত মেনে নিলেও, তিনি জানিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতি কার্যকর হবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।

গত কয়েক ঘণ্টায় লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের গতি কমেছে। বুধবারের হামলার পর থেকে বৈরুতে বড় আকারের কোনো হামলা হয়নি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন অবরোধের মুখে ফিরতে বাধ্য হলো ইরানের ১০ম কার্গো জাহাজ

ইসরাইল-লেবানন আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি নয়: নেতানিয়াহু

আপডেট সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬