ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি: যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, লেবাননকে অন্তর্ভুক্ত করা নিয়ে কেন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সে সম্পর্কে তা স্পষ্ট নয়, কারণ এটি প্রস্তাবের একটি সুস্পষ্ট অংশ।

এরআগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানায় হোয়াইট হাউস। বুধবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট একথা জানান।

লেভিট জানান, মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন এবং তিনি এই আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন অবরোধের মুখে ফিরতে বাধ্য হলো ইরানের ১০ম কার্গো জাহাজ

জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি: যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত

আপডেট সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬