ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

এপস্টেইন ফাইল নিয়ে ‍মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে আলোচিত কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি দাবি করেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক ছিল না এবং তার অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মেলানিয়া বলেন, ‘আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যারা এসব ছড়াচ্ছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে।’ তবে ৫৫ বছর বয়সী মেলানিয়া হঠাৎ কেন এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন, তা স্পষ্ট নয়। তিনি নির্দিষ্ট কোনো অভিযোগের কথাও উল্লেখ করেননি।

তিনি জানান, স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় এপস্টেইনের সঙ্গে পরিচয়ের অন্তত দুই বছর আগে। তার ভাষ্য, ‘আমি এপস্টেইনের কোনো ভিকটিম নই। তিনি আমাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।’

মেলানিয়া আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে তাকে ও এপস্টেইনকে ঘিরে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে জেফ্রি এপস্টেইন অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুর পরও এই কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অন্যতম আলোচিত ইস্যু হিসেবে রয়ে গেছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রকাশিত কিছু নথিতে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এপস্টেইন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা গেছে। তবে এসব প্রসঙ্গে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমি কখনোই এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলাম না, তার বিমানে উঠিনি বা তার ব্যক্তিগত দ্বীপেও যাইনি।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

এপস্টেইন ফাইল নিয়ে ‍মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

আপডেট সময় : ১১:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬