ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে।

সোমবার (১০ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।

বাজুস জানায়, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রাম মূল্য এখন ১৭ হাজার ৫১৪ টাকা, যা ভরি হিসেবে দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।

২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৬ হাজার ৭১৮ টাকা, অর্থাৎ ভরি প্রতি ১ লাখ ৯৫ হাজার ৪ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৪ হাজার ৩৩০ টাকা, যা ভরি প্রতি ১ লাখ ৬৭ হাজার ১৪০ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ৯১২ টাকা, অর্থাৎ ভরি প্রতি ১ লাখ ৩৮ হাজার ৯৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রূপার দামও সমন্বয় করেছে বাজুস।
২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম মূল্য ৩৬৪ টাকা, অর্থাৎ ভরি প্রতি ৪ হাজার ২৪৫ টাকা।
২১ ক্যারেট রূপা ৩৪৭ টাকা, ১৮ ক্যারেট ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২২৩ টাকা প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মূল্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। স্বর্ণ ও রূপার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও জানানো হয়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এই বিজ্ঞপ্তিতে বাজারে স্বচ্ছতা ও মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

আবারও বেড়েছে স্বর্ণের দাম

আপডেট সময় : ০৯:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫