রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব ‘আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ’। প্যারিস-ভিত্তিক মর্যাদাপূর্ণ ‘এতোয়াল দ্য লা স্কাম’ পুরস্কার বিজয়ী প্রখ্যাত নির্মাতা ও কবি আমীরুল আরহামের সৃষ্টিশীল কাজগুলো নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ধানমন্ডির অডিটোরিয়াম ন্যুভেল ভগে এই প্রদর্শনী চলবে। উৎসবে আমীরুল আরহামের নির্মিত ছয়টি উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে, যা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে সামাজিক বাস্তবতা এবং ভুলে যাওয়া ইতিহাসকে ফুটিয়ে তুলেছে। প্রদর্শিতব্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ডেভিলস ওয়াটার’, ‘জেনজি বাংলাদেশ’ এবং ‘জাফরউল্লাহ: এ পিপলস ডক্টর’।
এই আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ হলো আরহামের সর্বশেষ নির্মাণ ‘শান্তিনিকেতন- ইকোস অফ টাইম’-এর বিশ্ব প্রিমিয়ার। প্রতিদিনের চলচ্চিত্র প্রদর্শনী শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শকদের জন্য থাকছে নির্মাতার সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। চলচ্চিত্র প্রেমীদের জন্য এটি একটি অনন্য সুযোগ যেখানে তারা বিশ্বমানের প্রামাণ্যচিত্র নির্মাণের পেছনের গল্পগুলো জানতে পারবেন।
রিপোর্টারের নাম 
























