ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী মোকতাদিরকে ১৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সোমবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই আদেশটি দেন।

এই বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেছেন, ২০২১ সালে তৎকালীন সরকারের বিরুদ্ধে একটি কর্মসূচিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে ট্রাইব্যুনালে একটি তদন্ত হয়েছে। তদন্ত চলাকালেই উবায়দুল মোকতাদির অন্য একটি মামলায় গ্রেফতার হন। তবে এবার, মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাকে আগামী ১৪ ডিসেম্বর হাজির করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত বছরের ৩১ অক্টোবর ডিবি পুলিশ রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করেছিল। পরদিনই তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং তিনি বর্তমানে কারাগারেই আছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী মোকতাদিরকে ১৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫