ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন, বিদেশেও সম্পদের খোঁজে দুদক

নজিরবিহীন দুর্নীতির অভিযোগে যিনি ব্যাপক আলোচিত, সেই সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের এক মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে তার কী পরিমাণ সম্পদ রয়েছে, সেই তথ্য পেতেও সংস্থাটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ওই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, বেনজীর পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ আরও কয়েকটি দুর্নীতির মামলা এখনো তদন্তাধীন রয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলোর বিষয়েও আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, বেনজীরের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অত্যাধুনিক ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্ট— সবকিছুর মালিকানাতেই সাবেক আইজিপি বেনজীর আহমেদের নাম জড়িয়ে আছে। তার এই অঢেল সম্পদ গড়ে তোলার অভিযোগ নিয়েই দুদক তদন্ত করছে। সংস্থাটির অনুসন্ধানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তার সম্পদের খোঁজ মিলেছে।

সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আরও জানান, বেনজীরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় থাকা সম্পদ ও ব্যবসায়িক বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে ওই দেশগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা-পাহাড়ধসে ঘরছাড়া ৩৮ হাজার, স্থায়ী বাস্তুচ্যুতির শঙ্কায় অনেকে

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন, বিদেশেও সম্পদের খোঁজে দুদক

আপডেট সময় : ০৫:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫