ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলম দুদুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার এবং সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ নিষেধাজ্ঞার আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল এই তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। ২০১৪ সালের নির্বাচনের হলফনামায় তার সম্পদ ছিল ২০ লাখ ২৮ হাজার টাকা, কিন্তু বর্তমানে তিনি ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে, সামছুল আলম দুদু এমপি থাকাকালীন নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জন করে মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, উল্লিখিত ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

উল্লেখ্য, সামছুল আলম দুদু ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্ট ২০২৪-এ বিগত সরকারের পদত্যাগের পর দিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলম দুদুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫