মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৯ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৬৪, আহত অন্তত ৮০ জন

  • হালনাগাদ সময় : ১১:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। আশঙ্কাজনক অবস্থা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ওই অঞ্চলের সরকারি মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৫০০ জনেরও বেশি যাত্রী অবস্থান করছিলেন।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাখে দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে অনেকেই সামান্য থেকে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। তবে গুরুতর আহত যাত্রীও রয়েছেন বেশ কয়েকজন। ফলে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আহতদের দ্রুত চিকিৎসা প্রদান এবং হাসপাতালে স্থানান্তর করাই এখন প্রধান অগ্রাধিকার। উদ্ধারকাজের এই সংকটময় মুহূর্তে আহত, নিহত ও তাঁদের স্বজনদের সর্বাত্মক সহায়তায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিবেশী বিভিন্ন অঞ্চল থেকেও প্রয়োজনীয় সহায়তা আসছে জানিয়ে তিনি সবাইকে শান্ত থাকার এবং উদ্ধারকর্মীদের কাজ চালিয়ে যেতে সহযোগিতার আহ্বান জানান।

তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি গার্সিয়া-পাখে। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও নির্ধারণের দায়িত্ব বিচার বিভাগীয় কর্তৃপক্ষের।

উল্লেখ্য, গত জানুয়ারিতে স্পেনের আন্দালুসিয়ার আদামুজের কাছে ভয়াবহ আরেকটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ৪৬ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হন। সাম্প্রতিক এই দুর্ঘটনাগুলো স্পেনের উন্নত ও বিস্তৃত উচ্চগতির রেল নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্পেনে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৬৪, আহত অন্তত ৮০ জন

হালনাগাদ সময় : ১১:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬