মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪০ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

  • হালনাগাদ সময় : ১১:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে চলা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে স্থায়ী পার্কিংসহ পাঁচ দফা দাবিতে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট পালন শুরু করেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। এর ফলে ঢামেকে সেবা নিতে আসা দেশের দূর-দূরান্তের রোগী ও তাঁদের স্বজনেরা চরম ভোগান্তির শিকার হন।

সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স রেখে তারা সেবা দিয়ে আসছিলেন। তবে সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে পার্কিং বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে গাড়িগুলো বাইরের রাস্তায় রাখতে হচ্ছিল। এতে যানজট সৃষ্টির পাশাপাশি ট্রাফিক পুলিশের মামলার মুখোমুখি হতে হচ্ছিল তাঁদের। উদ্ভূত সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার সুযোগ তৈরি হওয়ায় আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানান তাঁরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

হালনাগাদ সময় : ১১:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬