মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৯ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মার্সেলের নতুন ক্যাম্পেইনে মিলবে উপহার ও বিদেশ ভ্রমণের সুযোগ

  • হালনাগাদ সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এই ক্যাম্পেইনের আওতায় মার্সেলের ফ্রিজ, টিভি, এসি অথবা সিলিং ফ্যান কিনে ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়ার পাশাপাশি বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। বিশেষ এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেলের করপোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, পণ্য ক্রয়ের পর ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে গ্রাহকের উপহার, যা ফিরতি এসএমএসের মাধ্যমে গ্রাহককে নিশ্চিত করা হবে। উপহারের মধ্যে রয়েছে নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্স, ক্যাশব্যাক ও বিদেশ ভ্রমণের সুযোগ।

চিত্রনায়ক আমিন খানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

28 October 2026

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে: সালাহউদ্দিন আহমদ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মার্সেলের নতুন ক্যাম্পেইনে মিলবে উপহার ও বিদেশ ভ্রমণের সুযোগ

হালনাগাদ সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬