ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

একই বিমানে মরিশাস যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক সম্পর্কে নতুন মোড়

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে ঝালিয়ে নিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এক দীর্ঘ বিমানযাত্রায় অংশ নিতে যাচ্ছেন। দিল্লি সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই বাণিজ্যিক বিমানে মরিশাসের উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দিল্লি থেকে মরিশাসগামী এয়ার মরিশাসের ওই ফ্লাইটে প্রায় সাত থেকে আট ঘণ্টা সময় একান্তে কাটাবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিনের শীতলতা কাটিয়ে দুই দেশের সম্পর্ক ‘রিক্যালিব্রেট’ বা নতুন করে বিন্যাসের ক্ষেত্রে এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে অবস্থানকালে ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। মরিশাসের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সেখানেও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

একই বিমানে মরিশাস যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক সম্পর্কে নতুন মোড়

আপডেট সময় : ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬