ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষায় জালিয়াতি ও নকল রোধে কঠোর অবস্থানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ, নকলমুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ময়মনসিংহে কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য দেখানোর পুরনো প্রবণতা থেকে বেরিয়ে এসে একটি জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও জানান, পাবলিক পরীক্ষা আইন-১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শুধু পাবলিক পরীক্ষা নয়, বরং সরকারি নিয়োগ পরীক্ষাতেও প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে অপরাধীদের কঠোর আইনের আওতায় আনা সম্ভব হবে। পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা-পাহাড়ধসে ঘরছাড়া ৩৮ হাজার, স্থায়ী বাস্তুচ্যুতির শঙ্কায় অনেকে

এসএসসি পরীক্ষায় জালিয়াতি ও নকল রোধে কঠোর অবস্থানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬