সোমবার (১০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা একটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এভাবে তিনি জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এমন ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা নিজ দখলে রেখেছেন।
এছাড়াও, তিনি সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজের ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলা করে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, এমন আশঙ্কা রয়েছে যে, সাদেক খান তার নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন করে দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। তাই, তদন্তের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়।
রিপোর্টারের নাম 






















