মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (যাকে কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছিল) মো. নাজমুল করিম খানকে “জনস্বার্থে” সরকারি কাজ থেকে বিরত রাখা “আবশ্যক ও সমীচীন”। সে কারণেই, নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতাও পাবেন।
এর আগে, চলতি বছরের আগস্ট মাসে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয় যে, জিএমপি কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখা হয়। এই অভিযোগটি প্রকাশের পর তা নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
পরে সেই ঘটনার জেরে গত ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা একটি আদেশে নাজমুল করিম খানকে জিএমপি কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
রিপোর্টারের নাম 





















