ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মামা ও তার ভাগনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগানমাঠ গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক রফিকুল সরকার জমিতে কাজ করার সময় পাম্পের বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে ভাগনে বাবু মিয়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

অন্যান্য কৃষকেরা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে এবং বাবু মৃত আবু সামার ছেলে। তারা দুজনেই পেশায় কৃষক ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির পরোয়ানা গায়েব: বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম নাকি ঘুষের লেনদেন?

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬