ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইসরাইলের পক্ষ থেকে বিশ্ব মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ইসরাইল বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে।

পোস্টে ইসরাইলের অভ্যন্তরে এবং বিশ্বজুড়ে বসবাসকারী সকল মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়। সাথে একটি শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়, যেখানে ইংরেজি ও আরবিতে ‘ঈদ মোবারক’ লেখা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ক্যাপশনে লেখে, ‘আমাদের ইসরাইলি ও বিশ্বের সব মুসলিম বন্ধুদের ঈদুল ফিতর মুবারক।’

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘এই উৎসব শান্তি, আনন্দ এবং আরো উজ্জ্বল দিনের জন্য যৌথ আশা নিয়ে আসুক।’

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও ঈদ উপলক্ষে একটি বাণী দিয়েছেন। তিনি বলেন, ‘এই বছর ঈদুল ফিতর এমন এক জটিল ও সংবেদনশীল সময়ে এসেছে, যখন আমরা ইসরাইল রাষ্ট্র এবং আমাদের অঞ্চলের সকল মানুষের জন্য একটি উন্নততর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রচেষ্টা ও কাজ করে চলেছি। এই লক্ষ্যগুলো অর্জনের পথে আমরা সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতি আমাদের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’ তিনি আরো বলেন, ‘আমরা যেন শিগগিরই শান্তি ও সমৃদ্ধির সুদিন দেখতে পাই। ঈদুল ফিতর মোবারক!’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র গঠনে নেতৃত্বের সংকট ও বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ

ইসরাইলের পক্ষ থেকে বিশ্ব মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

আপডেট সময় : ০২:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬