ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চাতরী-কেঁয়াগড় সড়ক সংস্কারে উদাসীন ঠিকাদার, ভোগান্তিতে হাজারো মানুষ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেঁয়াগড় সড়কের সংস্কার কাজ দীর্ঘ তিন বছর ধরে বন্ধ থাকায় এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানটি সড়কের কিছু অংশে খোয়া ফেলে রোলার করার পর কাজ ফেলে উধাও হয়ে গেছে। ফলে এই গুরুত্বপূর্ণ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। বিগত ২০-২৫ বছর ধরে সড়কটির কোনো উন্নয়ন হয়নি। অবশেষে ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৮৭ লাখ টাকা বরাদ্দ করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। টেন্ডারের মাধ্যমে চ্যাম্পিয়ন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কিন্তু তারা সড়কের ২ হাজার ৬০০ ফুটের মধ্যে মাত্র ১ হাজার ৬০০ ফুট কাজ করে বাকি অংশ ফেলে রেখে চলে যায়।

তিন বছর ধরে কাজ বন্ধ থাকায় সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। শীতকালে ধুলোবালি এবং বর্ষাকালে কাদা ও জোয়ারের পানিতে পথচারীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। খোয়া ফেলা অংশেও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বিকাশ ঘোষ জানান, বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় নতুন করে সংস্কারের প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সড়কটি পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও জানান, বর্ষাকালের আগে অনুমোদন না পেলে জরুরি বরাদ্দ থেকে সড়কটি চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

চাতরী-কেঁয়াগড় সড়ক সংস্কারে উদাসীন ঠিকাদার, ভোগান্তিতে হাজারো মানুষ

আপডেট সময় : ১০:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬