মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মানসিক যন্ত্রণায় তানোরে কিশোরীর আত্মহনন

রাজশাহীর তানোর উপজেলায় মানসিক যন্ত্রণার শিকার হয়ে এক কিশোরী আত্মহনন করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার কামারগাঁও ইউনিয়নের দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোরী মুনিরা খাতুন (১৮) ওই গ্রামের মোজাম্মেল হক কাজলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুনিরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, যার ফলে তার লেখাপড়াও ব্যাহত হচ্ছিল। এ বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাকে বকাঝকা করতেন। ঘটনার দিন বিকেলে তার বাবা-মা বাইরে গেলে মুনিরা বাড়িতে একা ছিলেন। এ সুযোগে সে তার শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ’ রোববার: নতুন বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা

মানসিক যন্ত্রণায় তানোরে কিশোরীর আত্মহনন

আপডেট সময় : ০৯:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬