ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জন নিহত ও ৯ জন দগ্ধ

ঈদের আনন্দ বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যাত্রী, আহত হয়েছেন আরও নয়জন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাস চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে শিশুসহ নয়জন রয়েছেন। তাঁদের সবাইকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবোঝাই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের অনেকেই বের হওয়ার সুযোগ পাননি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই চালক রিন্টুর মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান, ফলে নিহতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জন নিহত ও ৯ জন দগ্ধ

আপডেট সময় : ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬