মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছর বয়সী ওই অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী আলতাব হোসেন জানান, ইফতারের কিছুক্ষণ পর অজ্ঞাতনামা ওই ব্যক্তি রাস্তা পারাপারের চেষ্টা করলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ’ রোববার: নতুন বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬