কুমিল্লার দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এলাকার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, সকল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিটি ঈদ উপহার প্যাকেজে ছিল এক লিটার সয়াবিন তেল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি পেঁয়াজ, এক কৌটা কনডেন্স মিল্ক, একটি নারিকেল, বিভিন্ন প্রকারের সেমাই এবং কিচমিচ।
ঈদ উপহার বিতরণের সময় দেবিদ্বার সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে, দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি জহিরুল ইসলাম মারুফ ও মোহাম্মদ শাহজালাল, সহ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক মো. আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পারভেজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক মো. সোহাগ রানা সোহেল, দপ্তর সম্পাদক মো. নেসার উদ্দিন, নির্বাহী সদস্য সোহরাব হোসেন ও এম এম শাহিদ সরোয়ার সহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























