ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টঙ্গীতে ট্রাফিক আইন অমান্য: পুলিশকে মারধর, যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে উল্টোপথে একটি প্রাইভেটকারকে বাধা দেওয়ার জের ধরে কয়েকজন যুবক পুলিশের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন ট্রাফিক সার্জেন্ট শাহজালাল হোসেন, ইমরান তালুকদার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে কাজী শাহীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তবে, ঘটনার সঙ্গে জড়িত অন্য যুবকরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত কাজী শাহীন টঙ্গীর গাজীপুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে কাজী লাবিব (২৩), পিয়াস (২৪), কাজী শাহীন (২৫), ইব্রাহিম (২২), নিলয়সহ (২০) নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক থেকে দুইজন ব্যক্তির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

টঙ্গীতে ট্রাফিক আইন অমান্য: পুলিশকে মারধর, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬