ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী মায়ের মৃত্যু, ছেলে আহত

ঝিনাইদহের মহেশপুরে একটি তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে লাভলু গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ফুলঝুরি বেগম সকালে তার ছেলে লাভলুকে নিয়ে ভ্যানে করে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া তেলবাহী ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ফুলঝুরি খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী মায়ের মৃত্যু, ছেলে আহত

আপডেট সময় : ০৯:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬