রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে তারাগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুর-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ১৭৫ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে তুলে দেন। এই সময় উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপির উপজেলা প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং মো. কাজী ছামছুল হুদা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুদান বিতরণকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা জনগণের অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতে তারা কাজ করছেন। ভবিষ্যতেও এই অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 
























