ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ: শ্রদ্ধা নিবেদনের নানা আয়োজন

ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে তার জন্মস্থান বরিশালের গৌরনদী এবং ঢাকার ধানমন্ডির বাসভবনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানিয়েছেন, গৌরনদীর কাজী গোলাম মাহবুব চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়াও, লাখেরাজ কসবা গ্রামে পারিবারিক উদ্যোগে তার কবর ও মসজিদ প্রাঙ্গণে এবং ঢাকার ধানমন্ডির বাসভবনে দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯২৭ সালের ২৩ ডিসেম্বর গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে কাজী আব্দুল মাজেদের ঘরে কাজী গোলাম মাহবুব জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় দেশ বিভাগের পর তিনি ভাষা ও বৈষম্যের বিরুদ্ধে জাতিকে সচেতন করে তোলেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি একজন সংগঠক হিসেবে অবদান রাখেন। ২০০৬ সালের ১৯ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ: শ্রদ্ধা নিবেদনের নানা আয়োজন

আপডেট সময় : ০৯:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬