ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই: কচুয়ায় থমথমে পরিস্থিতি, চলছে বিশেষ অভিযান

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্যকে আহত করে তার সহযোগীরা আসামি নাদীম শেখকে (৩৩) ছিনিয়ে নিয়ে গেছে।

ঘটনাটি বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখকে গ্রেপ্তার করার জন্য পুলিশের একটি সাত সদস্যের দল ওই গ্রামে অভিযান চালায়। পুলিশ তাকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে পুলিশ কনস্টেবল রাজুকে কুপিয়ে গুরুতরভাবে জখম করে। এই সুযোগে দুষ্কৃতকারীরা নাদীম শেখকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই: কচুয়ায় থমথমে পরিস্থিতি, চলছে বিশেষ অভিযান

আপডেট সময় : ০৯:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬