গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে আত্মদানকারী ১৪ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহার সামগ্রী বিতরণ করেছে খুলনা জেলা বিএনপি। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মন্টু বলেন, গুম ও হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের পরিবারকে তারা একা মনে করেন না। সারাদেশের বিএনপির কর্মীরা তাদের পরিবারের সদস্য। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপির পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগও নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, অধ্যাপক মনিরুল হক বাবুল, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























