ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জানাজার আগে গৃহবধূর মরদেহ মর্গে: নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্য

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্বামী পরিত্যক্তা এক গৃহবধূর মৃত্যুর পর তার জানাজার প্রস্তুতি চলাকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর বটতলা গ্রামের কৃষক সরো মিয়ার মেয়ে শরীফা খাতুন (৩৬) দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন। বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দুই দফা রক্তবমি করার পর তার মৃত্যু হয়।

মৃত্যুর পর স্বাভাবিক ধর্মীয় রীতি অনুযায়ী শরীফার মরদেহ গোসল শেষে দাফনের জন্য জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে জানাজার স্থান থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা পুলিশের এমন পদক্ষেপে হতবাক হয়েছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, শরীফার মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে নানা কথা শোনা যাচ্ছিল। তাই মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

জানাজার আগে গৃহবধূর মরদেহ মর্গে: নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্য

আপডেট সময় : ০৯:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬