ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অভয়নগরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যজনক মৃত্যু?

যশোরের অভয়নগরে কামনা চক্রবর্তী (৩৩) নামে এক নারী এনজিও কর্মীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চলিশিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামনা চক্রবর্তী চলিশিয়া গ্রামের দীপক চক্রবর্তীর স্ত্রী এবং সাধন দাসের মেয়ে। তিনি ‘প্রগতি সমাজকল্যাণ সংস্থা’ অভয়নগর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তারা চলিশিয়া গ্রামের কাজী মঈন উদ্দিনের টিনশেড ঘরে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামনা চক্রবর্তীর কোনো সাড়া না পেয়ে তার ঘরের দরজা ভেঙে ফেলা হয়। এসময় ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, কামনা চক্রবর্তীর মৃত্যু রহস্যজনক। তবে, আত্মহত্যার কোনো কারণ সম্পর্কে নিহতের পরিবার কোনো তথ্য দিতে পারেনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

অভয়নগরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যজনক মৃত্যু?

আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬